Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাহরাইনে সাধারণ ক্ষমার মেয়াদ ২১ জানুয়ারি পর্যন্ত

বাহরাইনে অবৈধ হয়ে পড়া প্রবাসীদেরকে সাধারণ ক্ষমার আওতায় দেশে ফেরার জন্য দিক নির্দেশনা দিয়েছে দূতাবাস।

গত বৃহস্পতিবার দেশটির রাজধানী মানামায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, যেসব প্রবাসী কর্ম ভিসাধারী, তাদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এবং যেসব প্রবাসী ভিজিট ভিসা, ট্যুরিস্ট ভিসা কিংবা ট্রানজিট ভিসাধারী, তাদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।

দূতাবাস জানায়, অনেক প্রবাসীই দেশে ফেরার জন্য আবশ্যক ধাপগুলো অনুসরণ না করে সরাসরি বিমানের  টিকিট কিনে ফেলেন। পরবর্তীতে বিমানবন্দরে ইমিগ্রেশনের বাধা পেয়ে তাদের যাত্রা বাতিল হয়। টিকেটের টাকাগুলো নষ্ট হয়।

তাই তাদেরকে টিকিট কেনার আগে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছ থেকে অনলাইনে অনুমতি নিতে বলা হয়েছে। যাদের পাসপোর্ট হারিয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিংবা কোম্পানী আটকে রেখে দিয়েছে, তারা দূতাবাস থেকে একটি চিঠি নিয়ে ইমিগ্রেশনের অনুমতির জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া যারা ট্রাভেল পারমিট বা আউটপাস নিয়ে দেশে ফিরবেন, তাদেরকে পাসপোর্টের একটি ফটোকপি সাথে রাখতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button