Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ফেনীতে প্রবাসীর বাড়িতে হামলা, কাতারে সংবাদ সম্মেলন

ফেনীতে কাতার প্রবাসীর গ্রামের বাড়িতে ডাকাতির ঘটনায়, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে কাতারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে দোহা মুনতাজা কুইক সল্যুশনস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের বাড়িতে ডাকাতির ঘটনা বর্ণনা করেন, কাতারে বসবাসরত প্রবাসী তিন ভাই দিদারুল আলম আরজু, মীর ইব্রাহিম ও কামরুজ্জামান স্বপন।

তারা ফেনীতে নিজ গ্রামের বাড়িতে ডাকাতি ও পরিবারের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি জানান। এসময় তারা বলেন, গত বুধবার বাংলাদেশ সময় রাত ৩টায় ফেনী সদর উপজেলা পশ্চিম ফাজিলপুর ইউনিয়নের মীর বাড়িতে তাদের নিজ বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় সন্ত্রাসীরা ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা, ১৫টি আইফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।  সন্ত্রাসীরা প্রবাসীদের বৃদ্ধ পিতা ও ভাতিজার ওপরও হামলা চালায়।

এমতাবস্থায় দেশের পুলিশ প্রশাসন ও সরকারের কাছে নিজেদের জানমালের নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগীরা।

আকবর হোসেন, কাতার প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button