মুম্বাইয়ের আদালতে এক বাংলাদেশির জামিনের আবেদন নাকচ

ভারতে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের দায়ে গ্রেফতার হওয়া বাংলাদেশের ইমরান আলী শেখের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে মুম্বাইয়ের আদালত।
জানা যায়, গত বুধবার বিচারক অভিজিত নন্দগণকার তার জামিন নাকচ করে দিয়ে বলেছেন, তাকে জামিনে মুক্তি দিলে অবৈধ অনুপ্রবেশে অন্যরা উৎসাহিত হবে। তাই তাকে মুক্তি দেওয়া হবে না।
জানা যায়, ইমরান দীর্ঘদিন ধরে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে আত্মগোপন করে ভারতের মুম্বাইয়ে বসবাস করছিলেন। সেখানে তিনি কিছু জাল কাগজপত্রও তৈরী করে নেন এবং নিজেকে মুম্বাইয়ের স্থায়ী বাসিন্দা দাবি করেন। তবে পুলিশ বলছে, সে বাংলাদেশি।
তাকে বাকোলা থানার পুলিশ গ্রেফতার করে এবং তার নামে ১৯৫০ সালের পাসপোর্ট আইন, ও ১৯৪৬ সালের বিদেশী আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ইমরান আলীর পক্ষ থেকে এর আগেও একবার জামিনের আবেদন করা হয়েছিলো, এই নিয়ে দ্বিতীয়বার তার জামিনের আবেদন নাকচ করা হলো।



