Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

৭ মাসে প্রায় সোয়া ২ লাখ প্রবাসী দেশে ফিরেছেন

করোনা ভাইরাসের কারণে গত ৭ মাসে বিভিন্ন দেশ থেকে, প্রায় সোয়া ২ লাখ প্রবাসী দেশে ফিরে এসেছেন।

গত মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক, মোহাম্মদ ফখরুল আলম জানান, পয়লা এপ্রিল থেকে শুরু করে এ পর্যন্ত, প্রায় ২ লক্ষ পুরুষ এবং ২৫ হাজার নারী প্রবাসী, বিভিন্ন দেশ থেকে ফিরে এসেছেন।

তাদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী ফিরে এসেছেন। দেশটি থেকে ৬০ হাজার ৯৮৯ জন প্রবাসী ফিরেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে, সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে ফিরেছেন, ৫৯ হাজার ৯২০ জন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ জানান, প্রবাসফেরত কর্মীদের পুনর্বাসনের জন্য, সরকার ৭০০ কোটি টাকার একটি ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে। এসব প্রবাসীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে আবার পাঠানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button