Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা শীগগীরই আবার চালু হতে যাচ্ছে। গত বুধবার বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, দু’দেশের মধ্যে “এয়ার বাবল” বা সাময়িকভাবে বিমান চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান।

তিনি বলেন, বাংলাদেশীদের জন্য ভারতের ভ্রমণ ভিসা পুণরায় চালুর ব্যাপারে, দূতাবাস সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে দূতাবাস কেবলমাত্র মেডিকেল, ব্যবসা, চাকুরী, সাংবাদিকতা, কূটনৈতিক, দাপ্তরিক এবং জাতিসংঘের কর্মকর্তাদের জন্য ভিসা দিচ্ছে।

উল্লেখ্য, এয়ার বাবল চুক্তির আওতায় উভয় দেশ থেকে, প্রতি সপ্তাহে ২৮ টি করে ফ্লাইট পরিচালিত হবে। ভারতের পক্ষে ফ্লাইট পরিচালনা করবে এয়ার ইণ্ডিয়া, ইণ্ডিগো, স্পাইস জেট, ভিসতারা এবং গো এয়ার।

এদিকে, বাংলাদেশের পক্ষে ফ্লাইট পরিচালনা করবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউ এস বাংলা এবং নভো এয়ার।

সংশ্লিষ্ট খবর

Back to top button