বিশ্ববাংলা
ভারতে আটক হওয়া ৮ বাংলাদেশিকে ফেরত

ভারতে আটক হওয়া ৮ বাংলাদেশিকে ফিরিয়ে দিয়েছে, দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
জানা যায়, বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ায়, গত সোমবার বিজিবির হাতে বন্দীদের তুলে দেয়। ভারত-বাংলাদেশ বন্ধুত্বের স্বাক্ষর হিসেবে, ঐ বাংলাদেশিদের ফেরত দেয়া হয়েছে বলে জানায় তারা।
আটক ৮ জনের মধ্যে ৬ জনকে রাজশাহী সীমান্তবর্তী পদ্মা নদীর মুর্শীদাবাদ জেলা অংশ থেকে, মাছধরা অবস্থায় গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২ টি ইঞ্জিন চালিত নৌকা, ২ টি মাছ ধরার জাল এবং কিছু ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে বলে জানায়, বিএসএফ।
গ্রেফতারকৃতরা জানায়, বাংলাদেশ অংশে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে বলে, তারা ভারতে প্রবেশ করে। অন্য দুজনের একজন কৃষক এবং একজন ১৯ বছর বয়সী তরুণ। তাদেরকেও ২ টি ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে, ভারত সীমানায় প্রবেশের অপরাধে আটক করা হয়েছিলো।



