Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে জাহিদুল ইসলাম আরিফ নামে এক বাংলাদেশি মারা গেছেন। তার মৃত্যূতে আত্মীয় স্বজন ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রবাসী বাংলাদেশি ব্যাবসায়ীরা জানায়, গত রোববার দেশটির পুমালাঙ্গা প্রদেশের এয়ারমেলো অঞ্চলে আরিফের ব্যাবসা প্রতিষ্ঠানে একটি সশস্ত্র ডাকাতদল ঢুকে লুটপাট চালায়। ডাকাতরা চলে যাওয়ার সময় আরিফ তাদের একজনকে পিছন থেকে জাপটে ধরে আটকানোর চেষ্টা করেন।

এসময় ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে জানাজানি হলে, পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হাতে বাংলাদেশিদের মৃত্যূর হার বেড়ে গেছে। ফলে আতংক ছড়িয়ে পড়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।

সংশ্লিষ্ট খবর

Back to top button