Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

শিগগিরই কুয়েতের সাথে শুরু হচ্ছে বিমান চলাচল

শীগগীরই বাংলাদেশসহ ৩৪টি নিষিদ্ধ দেশের সাথে আবার বিমান চলাচল শুরু করবে কুয়েত। রোববার মিসিলায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতকালে একথা জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।

তিনি জানান, উচ্চ এবং স্বল্প ঝুকিপূর্ণ দেশগুলোর নাগরিকদেরকে নিজ দেশ থেকে কুয়েতে যাওয়ার সময় পিসিআর সনদ সাথে রাখতে হবে। এরপর কুয়েত বিমানবন্দরে পৌছানোর পর তাদেরকে আবারও করোনা পরীক্ষা করা হবে।

এছাড়াও সবশেষ নিজ বাসায় বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৭ দিন থাকার পর আবারও করোনা টেস্ট করাতে হবে। এক্ষেত্রে প্রত্যেকবার করোনা পরীক্ষার খরচ ও কোয়ারেন্টাইনে থাকার খরচ যাত্রীদেরকেই বহন করতে হবে।

রাষ্ট্রদূত আরো জানান, যাদের আকামার মেয়াদ শেষ হবার উপক্রম হয়েছে, তাদেরকে ফ্লাইটে অগ্রাধিকার দেয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সেইসাথে অভিবাসী কর্মী ছাটাই কার্যক্রম শীগগীরই বাস্তবায়ন হচ্ছেনা বলেও আশ্বস্ত করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button