Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

গ্রীসে বাংলাদেশি খুন, লাশ দেশে আনতে পরিবারের আবেদন

দীর্ঘ ১৩ বছর আগে প্রবাসে পাড়ি জমান হবিগঞ্জের নাজমুল হোসেন। গ্রীসে অবস্থানকালে তার এলাকার মফিজুর রহমান নামে এক ব্যাক্তি গ্রীসে গিয়ে তার সাথে বসবাস করতে শুরু করেন। নাজমুলের দীর্ঘদিনের উপার্জিত টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে তাকে হত্যা করে মফিজ।

দেশে থাকা নাজমুলের পরিবার এখন তার লাশটি দেশে আনার পাশাপাশি, এই হত্যাকাণ্ডের বিচারে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।

জীবিকার তাগিদে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার লালাপুর গ্রামের আবুল কালামের ছেলে নাজমুল হোসেন। দীর্ঘ ১৩ বছর আগে প্রবাসযাত্রা করেন তিনি। গত ৮ বছর ধরে গ্রীসের রাজধানী এথেন্সের একটি কোম্পানীতে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন তিনি।

সম্প্রতি একই এলাকার মোস্তফাপুর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মফিজুর রহমান গ্রীসে গেলে, তিনি নাজমুলের সাথে একই বাসায় থাকতে শুরু করেন। নাজমুল তাকে বিশ্বাস করে তার কাছে টাকা-পয়সা জমা রেখেছিলেন। কিন্তু সেই টাকার লোভেই নাজমুলকে হত্যার চেষ্টা করে মফিজ।

তিনি নাজমুলকে ঘুমন্ত অবস্থায় চেতনানাশক খাইয়ে, মৃত ভেবে দূরে ফেলে আসে। গত ১২ সেপ্টেম্বর পুলিশ তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার  করে হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত বৃহস্পতিবার মারা যান তিনি।

হাসপাতালে থাকা অবস্থায় নাজমুল তার পরিবারকে একটি ভিডিও বার্তার মাধ্যমে জানায় যে, মফিজই তার মৃত্যূর জন্য দায়ী। এ ঘটনার বিচার এবং নাজমুলের লাশ দেশে আনার জন্য সরকার ও দূতাবাসের সহায়তা চেয়েছেন, নিহতের মা, ভাই এবং এলাকাবাসী।

শীগগীরই নাজমুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এমন প্রত্যাশা নাজমুলের পরিবার এবং তার প্রবাসী সহকর্মীদের।

ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button