Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষার্থে কাতার রাষ্ট্রদূতের বৈঠক

কাতারের রাষ্ট্রদূত প্রবাসী কর্মীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, দেশটির প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক করেছেন।

গত বৃহস্পতিবার দোহা দূতাবাসের ফেসবুক পেইজে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, নবনিযুক্ত রাষ্ট্রদূত জসিম উদ্দিন, কাতারের প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজ বিষয়ক মন্ত্রী, ইউসুফ মোহাম্মদ আল ওসমান এর সাথে এক বৈঠকে মিলিত হন।

এসময় রাষ্ট্রদূত কাতারের সামগ্রিক উন্নয়নে, বাংলাদেশী কর্মীদের অবদানের কথা উল্লেখ করে, কর্মীরা যাতে সহজে তাদের নিয়োগকর্তা পরিবর্তন করতে পারেন, সে ব্যাপারে কাতার সরকারের সহযোগীতা চেয়েছেন। এসময় মন্ত্রী বাংলাদেশি কর্মীদের প্রশংসা কোরে, তাদের স্পন্সরশীপ পরিবর্তনের ব্যাপারে সহায়তা দেয়ার আশ্বাস দেন।

এছাড়া রাষ্ট্রদূত, বাংলাদেশে আটকে পড়া কাতার প্রবাসীদের মধ্যে যারা দূতাবাসে আবেদন করেছিলেন, তাদের তালিকা মন্ত্রীকে দিয়ে, বিশেষ অনুমতিক্রমে সেসব প্রবাসীকে কাতারে ফিরিয়ে নেয়ার অনুরোধ জানান।

মন্ত্রী এই প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, এ ব্যাপারে তার মন্ত্রণালয় প্রয়োজনীয় সহায়তা করবে। এ বৈঠকে কাতারে দক্ষ বাংলাদেশী কর্মী নিয়োগ এবং বিভিন্ন ইতিবাচক কাজের জন্য, প্রবাসীদের সম্মানসূচক স্বীকৃতি দেয়ার ব্যাপারেও আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button