Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে অপহরণ

দক্ষিণ আফ্রিকায় ফারুক মিয়া নামে এক বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ দাবি। নর্দান কেপ প্রদেশের ক্যালিফোর্নিয়ার একটি এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন তিনি। দক্ষিণ আফ্রিকায় স্থানীয় এক কৃষাঙ্গ নারীকে বিয়ে করেন ফারুক।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার নর্দান কেপ প্রদেশের ক্যালিফোর্নিয়া নামক এলাকা থেকে, চারজন পাকিস্তানি ও নাইজেরিয়ান নাগরিক দোকান থেকে ফারুক মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।

অপহরণের দুই দিন পর ফারুকের বাড়িতে ও তার প্রতিবেশি অপর একজন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর কাছে ফোন করে, বাংলাদেশি মুদ্রায় ৭৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

জানা যায়, তার স্ত্রী বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেছেন।  ফারুক মিয়ার বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলার বাঘাই কান্দিতে। তার বাবার নাম হযরত আলি।

সংশ্লিষ্ট খবর

Back to top button