Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

‘আমিরাতে ভিজিট ভিসা পরিবর্তনের কোনো সুযোগ নেই’

ভিজিট ভিসায় সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ওয়ার্ক ভিসায় পরিবর্তনের কোনো সুযোগ নেই। বুধবার দেশটির রাজধানী আবুধাবীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে, আমিরাতের জাতীয় গণমাধ্যমের বরাত দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে প্রবাসীদেরকে সতর্ক করে দিয়ে বলা হয়, রিক্রুটিং এজেন্ট বা দালালের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়ে কেউ যেন চাকরী বা কাজের উদ্দেশ্যে এই মূহূর্তে ভিজিট ভিসায় আমিরাতে না যান।

কারণ দেশটিতে পৌছানোর পর বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। সেসময় যদি তারা নিজেদেরকে সত্যিকারের ট্যুরিস্ট প্রমানে ব্যার্থ হন, তাহলে তাদেরকে বিমানবন্দর থেকেই বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়া হতে পারে।

এছাড়া, ভিজিট ভিসায় আমিরাত গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে না ফিরলে প্রবাসীদেরকে ভিসার মেয়াদ উত্তীর্ণের পর প্রথম দিন ২০০ দিরহাম এবং পরের প্রত্যেক দিনের জন্য ১০০ দিরহাম করে জরিমানা দিতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button