Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বিমানে মৃত্যু, জীবিত দেশে ফেরা হলো না বুরহান মিয়ার

কুয়েত থেকে দেশে ফেরার সময় বিমানের ভেতরই স্ট্রোক করে মারা গেছেন বুরহান মিয়া নামে এক বাংলাদেশি।

জানা যায়, গত বৃহস্পতিবার কুয়েতের বিমানবন্দর থেকে, জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইটে রওয়ানা হয়ে ঢাকায় পৌঁছানোর পথে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের উপ পরিচালক শওকত হোসেন এবং ব্র্যাকের অভিবাসন বিভাগের প্রধান, শরিফুল হাসান বুরহানের মৃত্যূর বিষয়টি নিশ্চিত করেছেন। বুরহান মিয়ার দেশের বাড়ি ঢাকার নবাবগঞ্জে।

প্রবাসী কল্যাণ ডেস্কের ঐ কর্মকর্তা আরো জানান, জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি ঢাকার বিমানবন্দরে পৌঁছানোর পর, বুরহানের পরিবারকে লাশ নিয়ে যেতে খবর দেয়া হয়েছে। তার মৃত্যূতে আত্মীয়-স্বজন ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

সংশ্লিষ্ট খবর

Back to top button