Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ওমানে কাজ হারানোর আশঙ্কায় আট লক্ষাধিক বাংলাদেশি

ওমানের সরকারি প্রতিষ্ঠানে প্রবাসীদের জায়গায়, স্থানীয় শ্রমিকদের রাখার সিদ্ধান্তে, কাজ হারানোর আশঙ্কায় রয়েছেন, অনেক প্রবাসী। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে, বাংলাদেশ ও ভারতের লাখো প্রবাসী কর্মহীন হয়ে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার দেশটির শ্রম মন্ত্রণালয়ে ওমানের বিনিয়োগ কর্তৃপক্ষ ও সরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের নিয়ে আয়োজিত বৈঠকে, প্রবাসী শ্রমিকদের জায়গায় স্থানীয়দের রাখার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও বৈঠকে, ওমানি জনশক্তিকে কাজে লাগানোর পাশাপাশি, সুপারভাইজারের যে পদগুলো রয়েছে, সেগুলোতেও নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করা হয়। ওমানের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে, কয়েক লাখ প্রবাসী কর্মরত রয়েছে।

যার মধ্যে, আট লক্ষাধিক বাংলাদেশি কর্মী রয়েছেন। নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন হলে, এসব প্রবাসীদের চাকরি হারিয়ে দেশে ফিরতে হতে পারে

সংশ্লিষ্ট খবর

Back to top button