Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

চলতি অর্থবছরে রেমিট্যান্সের অর্ধেকই এসেছে তিন দেশ থেকে

বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলতি অর্থবছরের এক চতুর্থাংশ সময়ের মধ্যেই প্রবাসীরা বিগত অর্থবছরের প্রায় অর্ধেক রেমিট্যান্স পাঠিয়েছেন।

জানা যায়, এ বছরের জুলাই মাসে শুরু হওয়া নতুন অর্থবছরের পয়লা জুলাই থেকে শুরু করে ১৫ অক্টোবর পর্যন্ত সাড়ে ৩ মাস সময়ের মধ্যে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে তা বিগত ২০১৯-২০২০ অর্থবছরের মোট রেমিট্যান্সের তুলনায় প্রায় ৫০ শতাংশ।

গত জুলাই এবং আগষ্ট মাসের হিসাব অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশগুলো থেকে প্রায় ৪৫৬ কোটি ২১ লাখ ডলার এসেছে। এর মধ্যে সর্বোচ্চ পরিমাণ এসেছে সৌদি আরব,যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত থেকে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী,২০১৯-২০২০ অর্থবছরে প্রবাসীরা মোট ১ হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। এর আগে ২০১৮-২০১৯ অর্থবছরে রেমিট্যান্স এসেছিলো ১ হাজার ৬৪২ কোটি ডলার।

সংশ্লিষ্ট খবর

Back to top button