Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনায় আমিরাতে শ্রমিকদের তুলনায় ব্যবসায়ীরা অধিক ক্ষতিগ্রস্ত

আমিরাতের সোনাপুর ক্যাম্পের প্রবাসী বাংলাদেশি ব্যাবসায়ীরা, শ্রমিকদের তুলনায় করোনায় বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জানা যায়, সোনাপুর লেবার ক্যাম্পে ১৫ লক্ষাধিক বিভিন্ন দেশের প্রবাসী বসবাস করেন। এদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ২ লক্ষাধিক। আমিরাতের অবকাঠামোগত উন্নয়ন, মরু অঞ্চলে কৃষি উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে শ্রম দেয়া এসব প্রবাসী বাংলাদেশিরা, সোনাপুর ক্যাম্পে বসবাস কোরে, পার্শ্ববর্তী বিভিন্নস্থানে কাজ করেন।

এ অঞ্চলের সব প্রবাসীই শ্রমিক নন। প্রায় ২০ থেকে ৩০ হাজার প্রবাসী আছেন, যারা সোনাপুর লেবার ক্যাম্পকে ঘিরে, বিভিন্ন ছোট খাটো ব্যবসা করেন। করোনা ভাইরাসের আক্রমণে শ্রমিকরা খুব বেশী ক্ষতিগ্রস্ত হননি।

তবে, এ অঞ্চলের বাংলাদেশী ব্যাবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ভাইরাসের আতংকে প্রবাসীরা বাইরে চলাচল কমিয়ে দিয়েছেন। ফলে, ব্যাবসাগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে।

তবে, ২০২১ সালে দুবাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য মেলা উপলক্ষ্যে, এ অঞ্চলে আবারও জনসমাগম বাড়বে, এমন প্রত্যাশা করছেন সোনাপুরের ব্যাবসায়ীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button