Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রে সেরা উদ্ভাবকের পুরস্কার পেলেন বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী

যুক্তরাষ্ট্রে সেরা উদ্ভাবকের পুরস্কার পেয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসাবিজ্ঞানী মিখাইল আনোয়ার। মার্কিন সরকার সাধারণত এমন ঝুঁকিপূর্ণ প্রজেক্ট চালু করা গবেষকদের পুরস্কৃত করে থাকে।

জানা গেছে, তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থা এনআই এইচের এর নিউ ইনোভেটর অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন। এনআই এইচের ওয়েবসাইটের সূত্রমতে, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সেসকোর গবেষক মিখাইল, তার ইমপ্লান্টেবল ন্যানোফটোনিক সেন্সরস ফর ইন ভিভো ইমিউনো রেসপন্স’ প্রজেক্টের জন্য এ পুরস্কার পেয়েছেন।

জানা যায়, সংস্থাটি চলতি বছরের বিজয়ীদের ৮৫টি গবেষণায় পাঁচ বছর মেয়াদে, ২৫১ মিলিয়ন ডলার দেবে। তিনি ছাড়া, আরও দু’জনকে এ পুরস্কার দেয়া হয়েছে।

বাংলাদেশের ঠিক কোথায় মিখাইলদের বাড়ি, সেটি প্রতিবেদন থেকে জানা না গেলেও, ইন্ডিয়া ওয়েস্ট নামের একটি ওয়েবসাইট থেকে জানা যায় মিখাইলের বাবা বাংলাদেশি নাগরিক ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button