Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কাতার প্রবাসীদের ফিরিয়ে নিতে বৈঠক

করোনাকালে দেশে আটকে পড়া কাতার প্রবাসীদেরকে ফিরিয়ে নিতে দেশটির পররাষ্ট্র দপ্তরে বৈঠক করেছেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

জানা যায়, গত বৃহস্পতিবার নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক প্রধান রাষ্ট্রদূত খালিদ ইব্রাহিম আল হামারের সাথে এ বিষয়ে এক বৈঠকে মিলিত হন। এসময় তিনি কাতারের আমিরের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে শ্রম আইন সংশোধনের জন্য সাধুবাদ জানান।

এরপর তিনি বাংলাদেশে আটকে পড়া কাতার প্রবাসীদেরকে ফিরিয়ে নিতে দেশটির পররাষ্ট্র দপ্তরের সহায়তা কামনা করেন। তিনি জনাব আল হামারকে জানান যে, বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ব্যাবসায়ী দেশে আটকে পড়ায় কাতারে তাদের চাকরী ও ব্যাবসা হুমকির সম্মুখীন হয়েছে।

এছাড়া যেসকল প্রবাসীর পরিবার কাতারে অবস্থান করছে, তারা তাদের পরিবারের উপার্জনক্ষম অভিভাবককে ছাড়া কষ্টে দিনাতিপাত করছেন।

এছাড়াও এসময় অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশ থেকে পেশাদার ও দক্ষ কর্মী নিয়োগ, দু-দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর চাপ প্রয়োগ, পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে নিয়মিত বৈঠক, উচ্চ পর্যায়ের সফর বিনিময় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত।

সংশ্লিষ্ট খবর

Back to top button