বিশ্ববাংলা
এসআই আকবরকে ধরিয়ে দিলে ১০ লাখ টাকা পুরস্কার

সিলেটের গোলাপগঞ্জের সন্তান যুক্তরাষ্ট্রপ্রবাসী সামাদ খাঁন রায়হান হত্যায় অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।
সামাদ খাঁন বলেন, বন্দরবাজার ফাঁড়িতে রায়হান উদ্দিনকে নির্মম নির্যাতন করে হত্যায় অভিযুক্ত এসআই আকবরকে ৭২ ঘণ্টার ভেতরে যে ধরিয়ে দিতে পারবেন, কিংবা প্রশাসনের যে সাহসী ব্যক্তি আকবরকে গ্রেফতার করতে পারবেন তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এ বিষয়ে তার সঙ্গে ফেসবুক মেসেঞ্জার অথবা এই মোবাইল নম্বর +1 (862) 600-1588-এ যোগাযোগ করতে বলা হয়েছে। সামাদ খাঁনের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলায়।



