Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কানাডায় নির্মিত হচ্ছে প্রথম শহীদ মিনার

কানাডার মানিটোবায় নির্মিত হচ্ছে ৫২’র ভাষা আন্দোলনের স্মরণে প্রথম শহীদ মিনার। মানিটোবার প্রাদেশিক সরকার ও উইনিপেগ নগর কর্তৃপক্ষের আর্থিক সহায়তা এবং প্রবাসী বাংলাদেশিদের অনুদানে এই শহীদ মিনার নির্মিত হচ্ছে।

আগামী ডিসেম্বরের মধ্যেই উত্তর আমেরিকা মহাদেশের প্রথম পূর্ণাঙ্গ এই শহীদ মিনারটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এটি তৈরীতে বাংলাদেশি টাকার প্রায় ১ কোটি টাকা ব্যায় হচ্ছে। ভৌগলিকভাবে উত্তর আমেরিকার একদম কেন্দ্রবিন্দুতে উইনিপেগ শহরের অবস্থান। শীত প্রধান এই দেশটিতে কাঠামোগুলোকে শীতসহিষ্ণু ও পরিবেশ বান্ধব রাখতে মিনারগুলো তৈরী করা হবে গ্যাল্ভানাইজড স্টিলে।

বেদি ও এর চারপাশে থাকবে কংক্রিট আর পাথরের নান্দনিক কারুকাজ। কানাডার আদিবাসী ভাষা-চিহ্নের স্মারক প্রস্তরের গাঁথুনিও থাকবে মূল বেদিতে। আয়োজকরা আশা করছেন, শীগগীরই এই শহীদ মিনারকে ঘিরে বাংলা ভাষাভাষীদের নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড গতিশীল হয়ে উঠবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button