Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দূর্গা পূজার প্রস্তুতি নিচ্ছে কানাডা প্রবাসী বাংলাদেশিরা

কানাডার ক্যালগেরীতে শারদীয় দূর্গাপূজার প্রস্ততি নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। আগামী ২১ অক্টোবর থেকে কানাডায় দূর্গাপূজা শুরু হবে।

তবে করোনাকালীন বিধিনিষেধের কারণে এবারের পূজা মন্দিরের অভ্যান্তরেই সীমিত রাখা হবে এবং পূজায় বয়স্ক আর শিশুদেরকে মন্দিরে উপস্থিত হতে নিরুৎসাহিত করা হয়েছে। বিকল্প হিসেবে তাদের জন্য থাকবে ভার্চুয়াল অঞ্জলীর ব্যাবস্থা।

এদিকে, মন্দিরে যারা আসবেন তাদেরকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। সেইসাথে মন্দিরের প্রবেশদ্বারে থাকবে হাত জীবানুমুক্ত করার উপকরণ ও শরীরের উত্তাপ মাপার যন্ত্র।

এছাড়া প্রত্যেক দর্শনার্থীর মধ্যে  অন্তত ২ মিটার দূরত্ব রাখতে বলা হয়েছে। অন্যান্য বছরের মতো এবার দূর্গাপূজায় থাকবেনা কোনো বাড়তি আয়োজন। শুধুমাত্র শাস্ত্রীয় নিয়ম মেনে সংক্ষিপ্ত পরিসরে পূজা আয়োজন করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button