Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সেবার মান উন্নয়নে কাতার দূতাবাসের নতুন উদ্যোগ

কাতারে প্রবাসীদের জন্য দূতাবাসের সেবার মান উন্নয়ন করতে নতুন উদ্যোগ নিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত।

জানা যায়, গত বৃহস্পতিবার দেশটির রাজধানী দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ উপলক্ষ্যে একটি সেমিনার আয়োজিত হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মুস্তাফিজুর রহমানের পরিচালনায় আয়োজিত এ সেমিনারে দূতাবাসের কাউন্সিলরগণ রাষ্ট্রদূতের কাছে তাদের বিভিন্ন পরামর্শ ও পদক্ষেপের ব্যাপারে আলোচনা করেন।

এসময় তারা করোনাকালীণ প্রবাসীদের নানা সমস্যা সমাধানে এবং কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়নে দূতাবাসের করণীয় সম্পর্কে আলোকপাত করেন। এছাড়া বাংলাদেশে আটকে পড়া কাতার প্রবাসীদেরকে ফিরিয়ে আনা এবং তাদেরকে কাতারে পুনপ্রতিষ্ঠিত করার ব্যাপারে আলোচনা হয়।

আসন্ন ২০২২ ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে কাতারে অবকাঠামোর যে ব্যাপক উন্নয়ন শুরু হয়েছিলো, তা বাংলাদেশীদের নিয়োগের জন্য একটা সম্ভাবনা উন্মোচন করেছিলো। কিন্তু এসব প্রকল্প প্রায় শেষ হয়ে আসায়, আগামীতে অন্য কি কি বিকল্প উপায়ে প্রবাসী বাংলাদেশীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা যায় সে ব্যাপারেও আলোচনা হয় এ সেমিনারে।

এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মাহবুর রহমান, শ্রম কাউন্সিলর মো. রবিউল ইসলাম,পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর নাজমুল হাসান, তৃতীয় সচিব ও মিডিয়া উইং মনিরুজ্জামান চৌধুরী সহ আরো অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংশ্লিষ্ট খবর

Back to top button