Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

শান্তিরক্ষীদের সুরক্ষা নিশ্চিতের বিষয় জাতিসংঘে তুলে ধরলেন রাবাব ফাতিমা

সংঘাত থেকে মানুষকে রক্ষা এবং মহামারির মতো অপ্রত্যাশিত চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করার ক্ষেত্রে, শান্তিরক্ষীদের অমূল্য অবদানের স্বীকৃতি জানিয়ে, তাদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

জাতিসংঘ সদরদপ্তরে চলমান ৭৫তম সাধারণ পরিষদের চতুর্থ কমিটির সাধারণ বিতর্কে দেয়া বক্তব্যে, একথা বলেন তিনি।

বিদ্যমান ঝুঁকি এবং মহামারির মতো অপ্রত্যাশিত জরুরী পরিস্থিতিসহ, শান্তিরক্ষীগণ প্রতিনিয়ত যে সকল চ্যালেঞ্জ মোকাবিলা করছেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, এক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান রাষ্ট্রদূত। মাঠ পর্যায়ে শান্তিরক্ষীদের সুরক্ষার জন্য, জাতিসংঘ গৃহীত অ্যাডাপ্ট এন্ড অ্যাডজাস্ট শীর্ষক পদক্ষেপটির, প্রশংসাও করেন তিনি।

এছাড়া, টেকসই শান্তি নিশ্চিত এবং শান্তিরক্ষা কার্যক্রমকে সাবলিল গতিতে শান্তিবিনির্মাণ কার্যক্রমে উন্নীত করতে, মাঠপর্যায়সহ শান্তিরক্ষা কার্যক্রমের উচ্চতর পদসমূহে, নারী শান্তিরক্ষীদের পদায়ন আরও বৃদ্ধি করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, রাষ্ট্রদূত।

মহাকাশে বাংলাদেশের প্রথম বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর কথা উল্লেখ করে তিনি মহাকাশ-প্রযুক্তি ও এ সংশ্লিষ্ট প্রয়োগিক বিষয়সমূহে সক্ষমতা বিনির্মাণে বাংলাদেশের বিশেষ প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। জাতিসংঘের সকল সদস্যরাষ্ট্র,পর্যবেক্ষক রাষ্ট্র ও সংশ্লিষ্ট সংগঠনসমূহ, চতুর্থ কমিটি এই সভায় অংশগ্রহণ করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button