Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সিঙ্গাপুরে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি যুবক

সিঙ্গাপুরে করোনাকালীন সময়ে প্রবাসীদের কল্যাণে কাজ করায়, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন, বাংলাদেশের ওমর ফারুকী শিপন।

গত শুক্রবার দেশটির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে, রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব তার হাতে “প্রেসিডেন্টস ভলান্টিয়ারিজম অ্যাণ্ড ফিলানথ্রপি” নামক পুরস্কারটি তুলে দেন। এসময় তাকে “পিপলস অফ গুড” নামক পদবীতে ভূষিত করা হয়।

জানা যায়, করোনাকালীন সময়ে সিঙ্গাপুরের প্রবাসীরা যখন, করোনা আপডেট জানতে সে দেশের পত্রিকাগুলো পড়ে কিছু বুঝতে পারছিলেন না, তখন তাদের মধ্যে অজানা আতংক আর নানা গুজব ছড়িয়ে পড়তে শুরু করে।

এমতাবস্থায় প্রবাসীরা যাতে বাংলা ভাষায় সহজে, কোভিড আপডেটসহ, অন্যান্য খবর পায়, সেজন্য তিনি বাংলা ভাষায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়, জনশক্তি মন্ত্রণালয়, জনপ্রিয় দৈনিক পত্রিকা স্ট্রেইট টাইমস, সিএনএ, মাদারশিপ, এসজি ইত্যাদি প্রকাশিত সংবাদগুলো সহজভাবে লিখে প্রকাশ করেন।

সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনও, তাকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেছে। এছাড়া তিনি তার ফেসবুক পেজে বিভিন্ন চিকিৎসক ও সমাজসেবকদের নিয়ে লাইভ অনুষ্ঠান আয়োজন কোরে, প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তার এসকল সেবার কারণে প্রবাসীরা ব্যাপকভাবে উপকৃত হন। তাই তাকে সম্মাননা স্বরুপ এ পুরস্কারটি দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button