Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ চালুর উদ্যোগ

বাংলা টিভি ডেস্ক: সরকারি ও বেসরকারি সেবা গ্রহণকে আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে ডিজিটাল অবকাঠামো উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) এবং ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় তিনি বলেন, ডিজিটাল সেবা গ্রহণকে সহজ করার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে ক্যাশলেস অর্থনীতির দিকে দেশকে এগিয়ে নেওয়ার কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

অর্থমন্ত্রী আরও জানান, সেমিকন্ডাক্টর প্রযুক্তি খাতে দেশের সক্ষমতা বৃদ্ধির জন্য দেশি ও প্রবাসী বাংলাদেশি প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তাদের সমন্বয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশকে একটি গ্লোবাল ইলেকট্রনিকস ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে। এ জন্য প্রয়োজনীয় নীতিমালা, নিয়ন্ত্রক কাঠামো ও আর্থিক প্রণোদনা প্রণয়নের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তা ও অংশীজনদের সম্পৃক্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button