Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

২৭ মে থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

বাংলা টিভি ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির কারণে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক) আগামী ২৭ ও ২৮ মে বন্ধ থাকবে।

রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভেক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ দুই দিন ভিসা-সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে ২৭ মে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।

এ সময় নতুন ভিসা আবেদন গ্রহণ, বায়োমেট্রিক কার্যক্রম এবং অন্যান্য নিয়মিত সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

আইভেক আরও জানিয়েছে, আগামী ৩১ মে থেকে সব কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে। এজন্য আবেদনকারী ও সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় পরিকল্পনা আগে থেকেই করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button