Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

দেশে পৌঁছেছে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ

বাংলা টিভি ডেস্ক: অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে ঢাকায় আনা হয়েছে। লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিনা খরচে তার মরদেহ ঢাকায় পৌঁছায়। পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কারিনার বাবা কায়সার হামিদ জানিয়েছেন, সোমবার মরদেহ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার নানাবাড়িতে নেওয়া হবে এবং সেখানেই দাফন সম্পন্ন করা হবে।

পরিবারের তথ্য অনুযায়ী, লিভারের গুরুতর সমস্যার কারণে গত ১১ মে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। পরে ভেলোরের খ্রিষ্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার গভীর রাতে সেখানে তার মৃত্যু হয়।

এর আগে ঢাকার একটি হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় চিকিৎসা নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button