Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বিএনপি যে ওয়াদা করে, সরকারে এলে তা পূরণ করে: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: নির্বাচনের পর প্রথমবার চাঁদপুর সফরে যাওয়ার পথে কুমিল্লার বরুড়ায় এক পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুরে বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত ওই সভায় তাকে এক নজর দেখতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভায় স্থানীয় জনপ্রতিনিধিরা কুমিল্লাকে বিভাগ ঘোষণা এবং একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। এ বিষয়ে তারেক রহমান বলেন, কুমিল্লাকে বিভাগ করার দাবি যদি জনগণের প্রত্যাশা হয়ে থাকে, তবে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি দাবি করেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সরকারে এলে তা বাস্তবায়নের চেষ্টা করে।

দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক, আর জনগণ দায়িত্বশীল হলে দেশ আরও এগিয়ে যাবে।

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, আগের শাসনামলে দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি চাপে পড়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় জনগণকে ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button