Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

চিফ হুইপের সঙ্গে বিডিজেএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিডিজেএ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (১১ মে) সংসদ ভবনের এমপি হোস্টেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কমিটির পক্ষ থেকে চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বরিশাল বিভাগের সামগ্রিক উন্নয়ন চিত্র এবং পেশাদার সাংবাদিকদের কর্মপরিবেশ, সুরক্ষা ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিডিজেএ-এর কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘জাতির কল্যাণে ও দেশের অগ্রযাত্রায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উন্নয়নের বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে বিডিজেএ-এর সদস্যরা কার্যকর ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি।’

এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বিডিজেএ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি মাহবুব সৈকত (মাই টিভি), সিনিয়র সহ-সভাপতি এম. এম. বাদশাহ (বাংলা টিভি), সাধারণ সম্পাদক সানবির রুপল (সময় টিভি), সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন (ঢাকা মেইল), অর্থ ও দফতর সম্পাদক ফাহিম মোনায়েম (বৈশাখী টেলিভিশন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ বাচ্চু (দৈনিক এদিন)।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল, বাংলাভিশনের হেড অব ডিজিটাল বদরুল আলম নাবিল, বিডিজেএ-এর সাবেক কার্যনির্বাহী সদস্য মুহিব্বুল্লাহ মুহিব ও সদস্য তৌফিক মাহমুদ প্রমুখ।

সাক্ষাৎ শেষে বিডিজেএ সভাপতি মাহবুব সৈকত সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং চিফ হুইপকে আন্তরিক ধন্যবাদ জানান।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button