Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের তিন মাস সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: হাওরাঞ্চলের কৃষকদের জন্য আগামী তিন মাস সরকারি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান। অধিবেশনটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পূরক প্রশ্নে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ বলেন, টানা বর্ষণে হাওরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাচ্ছে এবং কৃষকেরা ধান কাটতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তিনি বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনেন।

জবাবে প্রধানমন্ত্রী জানান, পরিস্থিতিটি উদ্বেগজনক। আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় নিয়ে তিনি কয়েকদিন আগেই সংশ্লিষ্ট জেলার প্রশাসনকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছিলেন।

তিনি আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হবে। ময়মনসিংহসহ হাওরাঞ্চলের তিনটি জেলায় ভারী বৃষ্টিতে ক্ষয়ক্ষতির শিকার কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সরকারিভাবে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button