Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ করা হয়েছে।

গতকাল (রোববার, ২৭ এপ্রিল) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনী সূত্র জানায়, মাদক, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও অপরাধ দমনে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দু’টি দল অংশ নেয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে দু’টি জি-৩ রাইফেল, একটি এমএ-১ রাইফেল, আটটি ম্যাগাজিন, ১৯০ রাউন্ড তাজা গুলি এবং ১০ রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়।

এসময় পাচারের উদ্দেশে মজুদ রাখা প্রায় ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।

নৌবাহিনী আরও জানায়, টেকনাফসহ দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করা হয়েছে।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button