Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

গুরুতর অসুস্থ প্রবাসীর পাশে মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে গুরুতর অসুস্থ হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি মিনার হোসেনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হাইকমিশন। মানবিক সহায়তার অংশ হিসেবে তার দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

 

সোমবার (২০ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে এই টিকিট প্রদান করা হয়। অসুস্থ মিনার হোসেনের চিকিৎসা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত এই উদ্যোগ নেয় হাইকমিশন।

 

হাইকমিশনার এ সময় তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং বলেন, প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সংকটে পাশে থাকা সরকারের অঙ্গীকার। তিনি আরও জানান, বিদেশে কর্মরত শ্রমিকদের চিকিৎসা, সুরক্ষা ও আইনি অধিকার নিশ্চিত করতে হাইকমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা মিনার হোসেন বৈধভাবে মালদ্বীপে কর্মরত ছিলেন। সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়ে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

 

জানা গেছে, আগামী ২৪ এপ্রিল একটি ফ্লাইটে মিনার হোসেনকে দেশে পাঠানো হবে, যেখানে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button