Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মালদ্বীপে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: আরব বিশ্বসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যতা রেখে শতভাগ মুসলিম দেশ মালদ্বীপে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।

শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টা থেকে মালদ্বীপের বিভিন্ন দ্বীপের মসজিদগুলোতে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাজধানী মালেতে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় মাফানু স্টেডিয়ামে। এছাড়া জাতীয় মসজিদ মসজিদুল আল-সুলতান (গ্র্যান্ড মস্ক) এবং মসজিদুল আল-সালমানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদে একই সময়ে ঈদের নামাজ আদায় করা হয়।

ঈদের নামাজে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিরা দলবদ্ধভাবে নূরু মিসকিন, ইব্রাহিম মিসকিন ও হুকুরু মিসকিনসহ বিভিন্ন মসজিদে যান। এ সময় অনেকেই দেশীয় সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে পায়জামা-পাঞ্জাবি পরে উপস্থিত হন, যা ঈদের পরিবেশকে আরও বর্ণিল করে তোলে।

WhatsApp Image 2026 03 20 at 1.00.17 PM

ঈদ উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে বিশেষ দেশীয় খাবারের আয়োজন করা হয়। প্রবাসীরা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে রাজধানী মালে এবং পার্শ্ববর্তী দ্বীপ হুলহুমালে ঘুরে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। পাশাপাশি শুভেচ্ছা বার্তা দেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, চিকিৎসক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

সবমিলিয়ে প্রবাসে থেকেও আনন্দ-উৎসব আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালদ্বীপে উদযাপিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button