ইয়োফাসের নতুন সভাপতি মামুন শিবলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (ইয়োফাস)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে সংগঠনের সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
নবঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জয়।
উল্লেখ্য, মো. সাইফুল ইসলাম জয় টানা দ্বিতীয়বারের মতো ইয়োফাসের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন।
কমিটি ঘোষণার পর প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জয় বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের নতুন পথচলার মূলমন্ত্র হিসেবে কাজ করবে।”
এই কমিটি সারা দেশের মাঠপর্যায়ে কর্মরত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিজস্ব উন্নয়ন, যোগাযোগ ও পরিস্ফূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মকর্তাদের প্রত্যাশা।
ওএফ



