Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

গৌরবের ১৪ বছরে সিডনি ইন্টারন্যাশনাল স্কুল

রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত সিডনি ইন্টারন্যাশনাল স্কুল (এসআইএস) তাদের গৌরবময় ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি)  স্কুল ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভাসহ বিভিন্ন আনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিক্ষাবিদ, বিশিষ্ট অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

২০১২ সালে প্রতিষ্ঠিত সিডনি ইন্টারন্যাশনাল স্কুল প্লে-গ্রুপ থেকে এ-লেভেল পর্যন্ত ক্যামব্রিজ আন্তর্জাতিক পাঠ্যক্রম অনুসরণ করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা, যুগোপযোগী পাঠদান পদ্ধতি এবং সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে প্রতিষ্ঠানটি বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।

শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সিডনি ইন্টারন্যাশনাল স্কুল। এর ফলে অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি অভিভাবক ও শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সাবেক পরিচালক এম. মোকাম্মেল হক। তিনি বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সিডনি ইন্টারন্যাশনাল স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) শাহেদুল হক, পিএসসি, পরিচালক, এসবিএসি ব্যাংক পিএলসি। তিনি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও চরিত্র গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাইনুল মৃধা। তিনি প্রতিষ্ঠার শুরুর অভিজ্ঞতা ও দীর্ঘ ১৪ বছরের পথচলার কথা তুলে ধরেন। স্কুলের পরিচালক কাজী জেসিকা জেরিন শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থী-বান্ধব পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। একাডেমিক ডিন সাইমা সাদিকা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও সার্বিক বিকাশে শিক্ষকদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন। এছাড়া স্কুলের অন্যান্য কর্মকর্তারাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

আয়োজকরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৪ বছরে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের অর্জন ও সাফল্য পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে আরও মানসম্মত ও আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, সিডনি ইন্টারন্যাশনাল স্কুল একটি দক্ষ, নৈতিক ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছ — যা আগামীতেও অব্যাহত থাকবে বলে  আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button