Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

রংপুরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল সিলেট

মঙ্গলবার  (২০ জানুয়ারি) হাইভোল্টেজ ম্যাচে আগে ব্যাট করতে নেমে সিলেটের বোলিং তোপে ২০ ওভারে মাত্র ১১১ রান তোলে রংপুর। জবাবে ৩ উইকেট হাতে রেখেই জয়ে তুলে নেয় সিলেট।

 

জয়ের লক্ষ্যে রান তাড়া করতে নেমে ৪৪ রানে প্রথম চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে গেলেও স্যাম বিলিংস ও মেহেদী হাসান মিরাজের ৫০ রানের জুটি সিলেটকে ফিরিয়ে আনে।

 

ফাহিম আশরাফের করা শেষ ওভারে জয় পেতে সিলেটের প্রয়োজন ছিল ৯ রান। প্রথম বলে মঈন আলী দুই রান নেন, এরপর দুইটা ডট বল ডেলিভারি দেন এবং চতুর্থতম বলে মইন আলীকে প্যাভিলিয়নে ফেরত পাঠায় ফাহিম আশরাফ, পঞ্চম বলে  এক রানে নিয়ে ওকসকে স্ট্রাইক দেন খালেদ আহমেদ। শেষ বলেই এক্সট্রা কভার দিয়ে ক্রিস ওকসের দুর্দান্ত ছক্কায় জয়ের উল্লাসে ফেটে পড়ে সিলেটের দর্শকরা।

 

জয়ী হয়ে সেমফিাইনাল পৌছে যায় সিলেট টাইটান্স আর টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রংপুর রাইডার্স।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button