Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

জাপানে কবি কাজী নজরুল ইসলাম সেন্টারের কমিটি গঠন

জাপানে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, জাপান – এর ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি। যমুনা টেলিভিশনের জাপান প্রতিনিধি আহাম্মেদ নাঈম-কে সভাপতি করে এই কমিটির অনুমোদন দেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজীব মাহমুদ, আব্দুল ওয়াদুদ সিদ্দিকী এবং বেগম তানিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাজিম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তামান্না সুলতানাকে।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন অজয় কুমার মৈত্র। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো.নজরুল ইসলাম, নীলাঞ্জনা দত্ত ছুটি ও দাস তপন চন্দ্র। শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নেয়ামতউল্লাহ।

নজরুল সেন্টার জাপানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। এছাড়া উপদেষ্টা পরিষদে রয়েছেন ড. শেখ আলিমুজ্জামান, তফসির আহমেদ তুহিন, সাংবাদিক কাজী ইনসানুল হক, আমানো সাব্বিরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button