Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বাংলাদেশে ইউনিচার্ম সোফি’র প্রথম স্থানীয় উৎপাদন ও পূর্ণাঙ্গ ব্যবসায়িক কার্যক্রমের সূচনা

বৈশ্বিক নারী স্বাস্থ্যের প্রতি প্রতিশ্রুতি আরও শক্তিশালী করে এবং বাংলাদেশে পূর্ণাঙ্গ ব্যবসায়িক যাত্রা শুরু করে, বৈশ্বিক ফেমিনিন কেয়ার বাজারের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইউনিচার্ম গ্রুপ দেশে প্রথমবারের মতো স্থানীয়ভাবে উৎপাদিত নতুন স্যানিটারি ন্যাপকিন “সোফি এন্টি ব্যাকটেরিয়া” বাজারে আনছে।

এটি একটি “দ্বিমুখী প্রতিশ্রুতি”

১. বাংলাদেশের নারীদের প্রয়োজন বিবেচনায় তৈরি “সোফি এন্টি ব্যাকটেরিয়া স্যানিটারি প্যাড”-এর স্থানীয় উৎপাদন।

২. এবং একই সঙ্গে দেশের ১০ লক্ষ কিশোরীকে পৌঁছে যাবে এমন একটি বিস্তৃত পিরিয়ড এডুকেশন উদ্যোগ “মন-এর কথা উইথ সোফি ” এর উদ্বোধন।

বাংলাদেশের নারীদের চাহিদা অনুযায়ী বিশেষভাবে তৈরি এই পণ্যটি দেশের নিজস্ব কারখানায় উৎপাদন করা হবে। স্থানীয় উৎপাদনের মাধ্যমে ইউনিচার্ম প্রতিশ্রুতি দিচ্ছে আরও বেশি ভোক্তার কাছে ধারাবাহিকভাবে উচ্চমানের, নিরাপদ ও নির্ভরযোগ্য পণ্য পৌঁছে দেওয়ার। পিরিয়ড -এর প্রতিটি দিনে নারীদের আরাম, পরিচ্ছন্নতা ও আত্মবিশ্বাস নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

ইউনিচার্ম বিশ্বাস করে-

‘পিরিয়ড যেন নারীর স্বাধীনতার পথে বাধা না হয় এবং পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর জীবনযাপন যেন সবার অধিকার হয়।’

পিরিয়ড এডুকেশন নিয়ে ইউনিচার্ম এর বৈশ্বিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার বাংলাদেশেও শুরু হচ্ছে বড় পরিসরের উদ্যোগ। নারীর শরীর, পিরিয়ড সম্পর্কে সঠিক জ্ঞান, কীভাবে পিরিয়ড সামলাতে হয়, এবং সঠিক পণ্য নির্বাচন-এসব বিষয়ে ১০ লক্ষ মেয়েদের কাছে পৌঁছাতে ডিজিটাল মিডিয়ার পাশাপাশি স্কুল পর্যায়ের মুখোমুখি সেশনও থাকবে।

প্রোগ্রামটি ২০২৬ সালের জানুয়ারি থেকে শুরু হবে সোফি-এর সোশ্যাল মিডিয়া পেজে অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে। বাংলাদেশের গাইনি বিশেষজ্ঞদের নিয়ে ফেসবুক লাইভ সেশনসহ বিভিন্ন ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে সঠিক তথ্য দেশের নানা প্রান্তে পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে ঢাকা শহরের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে সরাসরি শিক্ষামূলক সেশন চালু হবে, যেখানে মেয়েরা বাস্তবমুখী জ্ঞান ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারবে।

এই উদ্যোগকে আরও শক্তিশালী করতে বাংলাদেশে সোফি-এর অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেত্রী তানজিম সায়ারা তোটিনি-কে ঘোষণা করা হয়েছে।

ইউনিচার্ম কর্পোরেশন ও ম্যানেজিং ডিরেক্টর, ইউনিচার্ম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর কর্পোরেট অফিসার ইউজির ইকেদা সান বলেন “জাপানে জন্ম নেওয়া এবং বিশ্বজুড়ে কোটি নারীর ভালোবাসায় সমৃদ্ধ ‘সোফি’ ব্র্যান্ডের সেরা নারীর স্বাস্থ্যের পণ্য বাংলাদেশে উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমরা দুইটি মূল প্রতিশ্রুতির ভিত্তিতে এই যাত্রা শুরু করেছি-

প্রথমত, স্থানীয়ভাবে তৈরি উদ্ভাবনী ‘সোফি এন্টি ব্যাকটেরিয়া’-এর মাধ্যমে সর্বোচ্চ মানের হাইজিন নিশ্চিত করা; এবং দ্বিতীয়ত, বিস্তৃত পিরিয়ড হেলথ এডুকেশন-এর মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সচেতন করে তোলা।

আমরা বিশ্বাস করি, প্রতিটি মেয়ের অসীম সম্ভাবনা রয়েছে। আমাদের উন্নত জাপানি প্রযুক্তি নিশ্চিত করবে যে, পিরিয়ড কোনোভাবেই তাদের অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াবে না।”

ইউনিচার্ম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর সেলস সিনিয়র ডিরেক্টর, অশীষ কুমার ভার্মা-বলেন , “আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড সফি-কে বাংলাদেশে স্থানীয় উৎপাদনের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করতে পারছি। আমাদের মূল্যবান ডিস্ট্রিবিউশন ও হোলসেল পার্টনাররা-যাদের সঙ্গে বহু বছরের আস্থার সম্পর্ক রয়েছে-বাংলাদেশের প্রতিটি নারীর কাছে ‘সোফি এন্টি ব্যাকটেরিয়া’ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষত, আজ এখানে উপস্থিত প্রধান হোলসেলারদের গভীর বাজার-জ্ঞান এবং শক্তিশালী বিতরণ নেটওয়ার্কই আমাদের পণ্যকে নির্ভরযোগ্যভাবে প্রতিটি ভোক্তারের কাছে পৌঁছে দেবে।

ইউনিচার্ম শুধু ভোক্তাদের নয়, আমাদের পার্টনারদেরও উন্নতির মূল্য দিতে বিশ্বাস করে। একসঙ্গে আমরা সোফি-কে বাংলাদেশের বাজারে শীর্ষ ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করব-এবং এমন ভবিষ্যৎ তৈরি করব যেখানে প্রতিটি মেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবে।”

মো. নাবীর হোসেন,ব্যবস্থাপনা পরিচালক, জেএস গ্রুপ বলেন, “বাংলাদেশের নারীদের জন্য মানসম্মত পিরিয়ড কেয়ার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। সোফি শুধু একটি স্যানিটারি প্যাড নয়-এটি আরাম, নিরাপত্তা ও আত্মবিশ্বাসের প্রতিশ্রুতি। বাংলাদেশের বাজারে সোফি-এর পূর্ণাঙ্গ যাত্রা শুরু হওয়াকে আমরা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখি। আমরা বিশ্বাস করি-নারীর সক্ষমতাই দেশের অগ্রগতির কেন্দ্রবিন্দু। পিরিয়ড হেলথ নিয়ে নীরবতা ও লজ্জা দূর করা, এবং সঠিক জ্ঞানের প্রসার ঘটানো আমাদের মূল লক্ষ্য। কোনো মেয়ে যেন পিরিয়ড-এর কারণে শিক্ষা বা দৈনন্দিন জীবন থেকে পিছিয়ে না পড়ে-এটাই আমাদের প্রতিশ্রুতি।ইউনিচার্ম-এর আস্থা এবং এই কৌশলগত পার্টনারশিপ আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। শক্তিশালী মার্কেটিং, দক্ষ ডিস্ট্রিবিউশন ও প্রিমিয়াম ভোক্তা-অভিজ্ঞতার মাধ্যমে আমরা সোফি-কে বাংলাদেশের সর্বত্র পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সোফি-তে আপনাদের বিশ্বাসের জন্য ধন্যবাদ। একসঙ্গে আমরা একটি আরও সচেতন, আত্মবিশ্বাসী ও অগ্রসর বাংলাদেশ গড়ে তুলবো।”

এমআর

সংশ্লিষ্ট খবর

Back to top button