Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সৌজন্য সাক্ষাৎ

মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ফোরাম মালদ্বীপ (BFM) প্রতিনিধিরা।

সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ হাইকমিশনের হলরুমে অনুষ্ঠিত এই আলোচনায় প্রবাসীদের কল্যাণ, যোগাযোগ এবং নীতি সহায়তার নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সভাপতি ডা. এইচ এম সোহেল, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ তানভীর হোসেন, বাইতুল মাল সম্পাদক ডা. ইসমাইল হারুন, দাওয়া সম্পাদক মাওলানা আব্দুস সবুর, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম ভূঁইয়া, এবং প্রসার ও সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন হাইকমিশনের কল্যাণ সহকারী এবাদ উল্লাহ।

সভায় ফোরামের পক্ষ থেকে প্রবাসীদের কল্যাণে ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়।

স্মারকলিপির মূল দাবিগুলো:

# বাংলাদেশ বিমানের ঢাকা–মালে রুটে নিয়মিত ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া।
# রুফিয়া লেনদেনের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠানো সহজ করতে বাংলাদেশের ব্যাংকের শাখা খোলার প্রস্তাব।
# ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন।
# ধাওয়া সেন্টারের আদলে মালদ্বীপে প্রবাসীদের জন্য মসজিদ নির্মাণ।
# বৈধ কর্মীদের হয়রানি বন্ধে কার্যকর তদারকি নিশ্চিত করা

বাংলাদেশ ফোরাম মালদ্বীপ মনে করে, এই সাক্ষাৎ প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষা, কল্যাণ ও সাংস্কৃতিক সংযোগ জোরদারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

এমআর

সংশ্লিষ্ট খবর

Back to top button