Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ: দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন জানিয়েছেন, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‍্যাক) সদস্যদের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ দল) শাসনামলে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বস্বান্ত করে ফেলার চেষ্টা করেছিল। এসব দুর্নীতির তদন্ত ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে দুদক।

এ সময় দুর্নীতি প্রতিরোধে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button