Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

অস্ট্রেলিয়া বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক রুপল

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়ী সম্পর্ক উন্নয়নে সহযোগী ভুমিকার জন্য পুরস্কার পেলেন সময় সংবাদের বিশেষ প্রতিনিধি সানবীর রুপল।

ডলটন হাউজে সিডনিতে আয়োজিত বিজনেস এক্সপোর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সেক্রেটারি ব্রায়ন লল ও ক্যান্টারবেরি ব্যাংকস টাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র রেচেল হিরাকা। এসময় ফেডারেল এমপি, নিউ সাউথ ওয়েলসের কয়েকজন সরকারি ও বিরধীদলীয় মন্ত্রী-এমপি, স্থানীয় কাউন্সিলর, বাংলাদেশে অস্ট্রেলিয়ার দূতাবাসের কর্মকর্তা ও বাংলাদেশের দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অস্ট্রেলিয়া বাংলাদেশের বাণিজ্যের বিভিন্ন দিক সময় টেলিভিশনে তুলে ধরেন সানবীর রুপল। এছাড়া দুই দেশের বাণিজ্য পর্যবেক্ষণ নিয়ে নিবন্ধ লেখেন তিনি।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button