Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

প্রতিভাবান তরুণ-তরুণীদের নেতৃত্ব বিকাশে নারী মৈত্রী ও লিনডে বাংলদেশের উদ্যোগ

নারী মৈত্রীর আয়োজনে এবং লিনডে বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় Rising Stars Scholarship Program (RSSP) এর আওতায় ১৬ সেপ্টেম্বর, ২০২৫ইং তারিখে বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রকল্প উদ্বোধন ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।  ৩০ জন প্রতিভাবান তরুণ-তরুণী এতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি, প্রোগ্রাম পরিচালক খালেদ বিন ইউসুফ, প্রকল্প ফোকাল তাসলিমা হুদা, নারী মৈত্রীর প্রশিক্ষণ সমন্বয়কারী নাহিদ সুলতানা এবং লিনডে বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফরিদ সিকদার। অতিথিরা তরুণদের উদ্দেশ্যে প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন এবং তাদেরকে দায়িত্বশীল ও দূরদর্শী নেতা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

জনাব শাহীন আকতার ডলি বলেন “আমরা চাই তরুণ-তরুণীরা কেবল দক্ষ হয়ে উঠবে না, বরং সমাজের জন্য দায়বদ্ধ ও দায়িত্বশীল নেতা হিসেবে গড়ে উঠবে। তাদের সম্ভাবনাগুলো চিহ্নিত করা এবং বিকাশে সহায়তা করাই এখন আমাদের মূল লক্ষ্য।”

জনাব ফরিদ সিকদার বলেন লিনডে বাংলাদেশ লিমিটেড হিসেবে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে প্রতিভাবান তরুণদের নেতৃত্ব ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে পেরে আনন্দিত। ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে সক্রিয় অবদান রাখতে পারবে বলে আমাদের বিশ্বাস। তাছাড়া আমাদের এই প্রচেষ্টা অব্যহত থাকবে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, দলগত কাজ, সমস্যা সমাধান, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং সমাজ পরিবর্তনে তরুণদের ভূমিকা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। এই উদ্যোগ তরুণ প্রজন্মকে দক্ষ নেতৃত্বে গড়ে তুলতে এবং সমাজ ও জাতীয় উন্নয়নে সক্রিয় অবদান রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button