Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিনোদনআইন-বিচার

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

নিউজ ডেস্ক: ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

রোববার (১৩ জুলাই) তিনি হাইকোর্টের নিদেশ আনুযারী নিম্ন আদালতে আত্মসমর্পন করেন। আদালত শুনানি শেষে জামিন দেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ভাটারা থানার হত্যাচেষ্টার মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস হাইকোর্টের নিদেশ আনুযারী নিম্ন আদালতে জামিননামা দাখিল করেছেন।

গত বৃহস্পতিবার হাইকোর্টের আদেশ মোতাবেক ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালতে অপু বিশ্বাস আইনজীবীর মাধ্যমে জামিননামা দাখিল করেন।

ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক অপু বিশ্বাস সিএমএম কোর্ট সশরীরে হাজির হয়ে জামিননামা দাখিল করে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ আসামি করে এ মামলাটি করে। এ মামলায় অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ তারকাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button