Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

গৃহবধূকে গণধর্ষণ, ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড

বাংলা টিভি ডেস্ক: জামালপুরে এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। পরদিন ভুক্তভোগী নারী বকশীগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সাতজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রাশেদুর রহমান ওরফে পাপ্পু, বিজু মিয়া, বাদশা মিয়া, জসিমউদ্দিন, আসমত ও জুয়েল মিয়া। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ইদ্রিস আলী নামে আরেকজন আসামিকে খালাস দেন আদালত।

দণ্ডপ্রাপ্তদের সবাই নিলাখিয়া ইউনিয়নের বাসিন্দা। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button