Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
দুর্ঘটনা

সিলেটে টিলা ধসে একই পরিবারের ৪ জন নিহত

নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান জানান, রাতে প্রবল বর্ষণের সময় হঠাৎ টিলার পাশে থাকা আধাপাকা ঘরের ওপর একটি টিলা ধসে পড়ে। এতে গৃহকর্তা ইয়াজ উদ্দিন, তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তান মাটি চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরাও তৎপরতা শুরু করেন।

সিলেটে টানা বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকায় টিলা ধসের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টি চললেও শনিবার সকাল থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়। ২৪ ঘণ্টায় প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

হাসান মাহমুদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button