Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে দেশে আসছে জাতিসংঘের দল

জুলাই মাসে এবং অগাস্টের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের আন্দোলনের সময়ে হওয়া নৃশংসতার তদন্ত করতে আগামী সপ্তাহে জাতিসংঘ একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠাচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টার্ক বুধবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে ফোন করে এই পদক্ষেপের ঘোষণা দেন বলে জানানো হয়েছে।

জাতিসংঘের কর্মকর্তার বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, প্রথমবারের মতো জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেশের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করতে যাচ্ছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এপর্যন্ত এমন কোনও নজির নেই।

অন্যদিকে, জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস আজ পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন। এরপর তিনি সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে তাদের টেকনিক্যাল টিম বাংলাদেশে আসবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button