Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা অন্তর্বর্তী সরকারের

কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা।

শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এরপর একে একে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের ১৩ জন উপদেষ্টা।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা 

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার সকাল ১০টার কিছু আগে ড. ইউনূস প্রথমে শ্রদ্ধা জানান এরপর অন্য উপদেষ্টারা স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করেন। শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধে রাখা শোক বইয়ে সই করেন ড. ইউনূস।

সকালে স্মৃতিসৌধে যাওয়ার জন্য ঢাকার তেজগাঁও থেকে হেলিকপ্টারে করে তিনি সাভারের স্মৃতিসৌধে পৌঁছান। স্মৃতিসৌধ থেকে তার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে শপথ পাঠ করান। পরে অন্য উপদেষ্টারাও শপথ নেন। এরপর জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button