আগামীকাল ফিরছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস

আগামীকাল দেশে ফিরবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের দেশে ফেরার দিনক্ষণ। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে ফ্রান্সের প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে চিকিৎসা শেষে আগামীকাল দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে তার। বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ইউনূস সেন্টার।
শিক্ষার্থী গণআন্দোলনের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা।
গতকাল রাতে গণভবনে রাষ্ট্রপতি এবং তিন বাহিনী প্রধানের বৈঠক ড. ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে প্রজ্ঞাপনের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ বিলপ্তির ঘোষণা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
বাংলাদেশের রাজনীতিতে এখন টক অব দ্য কাউন্ট্রিতে পরিণত হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নাম। শুধু তাই নয়, বিশ্ব গণমাধ্যমেও তাকে নিয়ে আলোচনা হচ্ছে।



