Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Uncategorized

কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ, ঢাবি ক্যাম্পাসে উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বিকেলে এই উত্তপ্ত পরিস্থিতির পর ছত্রভঙ্গ হয়ে যায় কোটা আন্দোলকারীরা। পরে ক্যাম্পাস এলাকা নিয়ন্ত্রণে নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

সোমবার দুপুরে, আন্দোলনকারীদের একটি অংশ মিছিল নিয়ে হল পাড়ার দিকে যায়। বিজয় একাত্তর হলের গেটের সামনে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়। এসময় দুই গ্রুপের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। মুহূর্তেই ওই এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোটা নিয়ে গতকাল রাত থেকেই ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি।

আজ বেলা ১২টার দিকে রাজু ভাস্কর্জের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে কোটা আন্দোলনকারীরা। পরে দুপুরে মধুর ক্যান্টিনের দিক থেকে ছাত্রলীগ মাঠে নামে। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের পর কোটা আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়, ক্যাম্পসের মোড়ে মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button