Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জনদুর্ভোগ

কোটা আন্দোলনকারী ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কোটা বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে তেজগাঁওয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষার্থীদের এ আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের বিপক্ষে নয়। জনদুর্ভোগ সৃষ্টি না করে আইন ও আদালতের ওপর আস্থা রাখতে হবে।

কেউ উসকানি দিয়ে এ আন্দোলনের মাধ্যমে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button